বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মু.কামারুজ্জামানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সিগঞ্জ জেলা।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় শিবিরের জেলা সেক্রেটারী মু. শাহাদাত হুসাইন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্ভে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রহসনের রায় বাতিল করে মুক্তি দিন অন্যথায় আপনাকে পদত্যগ করতে বাধ্য করা হবে।
সোমবারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা এইচ আর ডি সম্পাদক মু.আব্দুল গাফ্ফার জেলা অর্থ সম্পাদক মু জাকারিয়া প্রমূখ।
এমকে





