জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আগামী ২০ জুলাই সোমবারই অফিস করবেন।
গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করার পর আজ বিকেলে মিন্টু রোডে তার বাসভবনে যান একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরীও মন্ত্রীর মিন্টু রোডস্থ বাসভবনে যান।
এসময় প্রতিমন্ত্রী ও সচিব সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন।
এসএইচ





