হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ২ কেজি ৩শ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় আফসার রাসেল নামে এক কেবিন ক্রকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সে বাংলাদেশ বিমানের বিজি ০৬ বিমানের কেবিন ক্র।

বুধবার দুপুরে বাংলাদেশ বিমানের তার কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমসের সহকারি কমিশনার জুয়েলা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমান বন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি ৩শ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

জেইউ/জেএ/এসএইচ