চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকায় ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছে। নিহত নারীর নাম বীণা রানী দাশ(৪০) বলে জানা যায়।
রোববার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বীণা রানী দাশ নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন অয়েল মিল এলাকার দেলোওয়ার কোম্পানি বাড়ির মৃত হরিদাশের স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক মো. জাহাঙ্গীর জানান, রৌফাবাদ ফকির টিলা মাজারের সামনে দ্রুতগতির একটি ট্রাক বীণা রানীকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ২টা ৪০মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





