রাজধানীর নিউ মার্টেকের প্রিয়াম্কা শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের পৌনে একঘণ্টা চেষ্টার পর সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে শপিং মলটিতে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা তিনি জানাতে পারেননি। প্রাথমিকভাবে ক্ষতির পরিমান জানা যায়নি।
এমকে





