রাজধানীর মোহাম্মদপুরে আনিসুর রহমান (৪৫) নামে গুলিতে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তাকে বাসার সামনে থেকে উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা জানায়,সকালে বাড়ির সামনে আনিসুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন। দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

মোহাম্মদপুরে ২৪৯/৫ বসিলা রোডের ঢাকা রিয়েল স্টেটের ছয় তলা ভবনের দোতলায় ভাড়া থাকতেন নিহত আনিস।

[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]