চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চলমান বিশেষ অভিযানে মদ হেরোইনসহ ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল জানান, জেলার লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া মীরসরাই, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া বোয়ালখালী, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত শিবিরের একাধিক নেতা-কর্মী রয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।এ অভিযানে ৫৪০ লিটার চোলাই মদ এবং ২ গ্রাম হেরোইনসহ ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এবি





