রফিকুল ইসলাম (২০) নামে এক গরুর রাখালের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলামের বাড়ি শেরপুর জেলায় বলে জানা গেছে।
শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বচাল উপশহরের ২০ নম্বর সেক্টর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত দেড় মাস আগে পূর্বচাল উপশহরের ২০ নম্বর সেক্টর এলাকার ব্যবসায়ীর সুরুজ হাজীর গরুর রাখাল হিসেবে চাকরি শুরু করেন রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার রাত ১টার দিকে ওই স্থানে রফিকুলের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়া পুলিশে খবর দেন। পরে পুলিশ শুক্রবার ভোরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
অপরদিকে ব্যবসায়ী সুরুজ হাজী জানান, তার সঙ্গে একই এলাকার মহসিন মোল্লার জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল।
ওই বিরোধের জের ধরেই মহসিন মোল্লাসহ তার লোকজন এ হত্যার ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





