কোনো বাধা অর্থনৈতিক উন্নয়নের গতিকে শ্লথ করতে পারবে না দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী তিন বছরের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের উন্নতীকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠাতে তিনি এসব কথা বলেন।
গণভবন থেকে এ ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। এসময় কক্সবাজার অবস্থান করছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, সেই লক্ষ্যে সরকার কাজ করছে।
অবশ্য গতকাল বুধবার নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশ এখন নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে বলে বিশ্বব্যাংক তাদের এক মূল্যায়নে জানিয়েছে।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয় বলে দাবি করেন তিনি বলেন, ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি ও ভারত-মিয়ানমারের সাথে সমুদ্র সীমানরা সমস্যার সমাধান হয়েছে।
শেখ হাসিনা বলেন, আমরা যখনই কোনো কাজ করতে যাই, তখনই অনেক ঝামেলা পোহাতে হয়। আমাদের এত ঘনবসতিপূর্ণ সব এলাকা যে, যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পুনর্বাসন করতে হয়। আমরা সবসময় পুনর্বাসনের কাজটি সঠিকভাবে করি। এখানেও করা হবে।
এআর





