শিক্ষার্থী ও অভিভাবকদের আধুনিক প্রযুক্তি সেবা দেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস সোমবার পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার ঘোষের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুরুল আলম প্রধান, জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ, প্রাক্তন প্রধান শিক্ষিকা আলহাজ নূরন নাহার, সহকারী শিক্ষক আখতার হোসেন প্রমুখ।

ওয়েব পোর্টাল তৈরির ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা ঘরে বসে সহজেই শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন তথ্য পাবেন।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই