দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনের বুধবারের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকাল ১১টা ০৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ দিনের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন এবং অন্যান্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হচ্ছে।
এরপরেই রয়েছে প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা। দশম জাতীয় সংসদের পথ চলা শুরু হয়েছে ২৯ জানুয়ারি। প্রথম অধিবেশন শেষ হয় ১০ এপ্রিল।
নতুন সরকারের দ্বিতীয় এবং প্রথমবাজেট অধিবেশন শুরু হয় ৩ জুন চলবে ৩ জুলাই পর্যন্ত। এরই মধ্যে ২৯ জুন প্রস্তাবিত নতুন অর্থ বছরের বাজেট পাশ হবে। সংসদীয় গণতন্ত্র চালু হবার পর এবারই প্রথমবারের মতো বিএনপি ছাড়া সংসদ গঠিত হয়েছে।
প্রথমবারের মতো জাতীয় পার্টি বিরোধী দলের আসনে অধিষ্ঠত হয়েছে। সরকারের অংশ হিসেবে বিরোধী দলে থাকায় প্রথম থেকেই বিরোধী দল সংসদ বর্জনের সংস্কৃতি বাদ দিয়ে আলোচনায় অংশ নিয়েছে।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





