সিলেটের ওসমানী মডেল বাজার এলাকায় ট্রাক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে তিন পথচারী আহত হয়েছেন।

শুক্রবার বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া দ্রুতগামী ট্রাক বিপরীত বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন পথচারী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটের শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে।

আহত তিনজনের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

কেএইচ