কুষ্টিয়ার ঠেলাগাড়ির শ্রমিকরা ভালো নেই। বর্তমানে তারা অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন। এক সময় কুষ্টিয়া শহরের থানা মোড়ে সারি সারি ঠেলাগাড়ির লাইন ছিলো চোখে পড়ার মত। কিন্তু কালের বিবর্তনে এখন তা হারিয়ে যেতে বসেছে।

ঠেলাগাড়ির শ্রমিকরা জানান, ইঞ্জিনচালিত যানবাহনের ভিড়ে ঠেলাগাড়ির আগের মতো কদর নেই। সারাদিন অপেক্ষা করেও কোনো ভাড়া পান না তারা।

ঠেলাগাড়ি শ্রমিক হাবিল বলেন, কয়েক বছর আগেও কুষ্টিয়া শহরে ৫০/৬০টি ঠেলাগাড়ি নিয়মিত থাকতো। তখন এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলো প্রায় একশ শ্রমিক। কিন্তু বর্তমানে কমতে কমতে মাত্র ১০টি ঠেলাগাড়ি রয়েছে।

এর কারণ হিসেবে ঠেলাগাড়ি শ্রমিক মুরাদ বলেন, এখন আর আগের মত ভাড়া পাওয়া যায় না। শুধু বাসাবাড়ি বদলানোর সময় তাদের ডাক পড়ে। অন্য সময় বেকার বসে থাকতে হয়।

এছাড়া পূজায় কিছু কাজ থাকলেও বছরের বাকি সময় এক প্রকার বেকার থাকতে হয়। সেইসঙ্গে নিজেদের বসার নির্দিষ্ট স্থানের অভাব তো রয়েছেই।

এআর