মহাসড়কে নসিমন-করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মহানগরীতে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টায় এক সংবাদ সম্মেলনে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে শনিবার বিকালে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। রোববার ভোর ৬টা থেকে শুরু হয় ধর্মঘট।

এর পরিপ্রেক্ষিতে পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। এসময় জেলা প্রশাসক মহাসড়ক থেকে অবৈধ যান চলাচল বন্ধের আশ্বাস দিলে পরিষদের নেতারা ধর্মঘট প্রত্যাহার করেন।

এমএইচ