আশুলিয়ার তৈরি পোশাক কারখানার সপ্তমতলার লিফট থেকে পড়ে আমিনুর (২৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আশুলিয়ার কাঠগড় এলাকার জেএল সোয়েটার কারখানায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় লিফটি অষ্টমতলায় অবস্থান করলেও যান্ত্রিক ত্রুটির কারণে সাততলায় লিফটের দরজা খোলা ছিল। ভুলবশত আমিনুর নিচে নামর জন্য লিফটে প্রবেশ করলে সাততলা ভবন থেকে নিচে পড়ে যান।

উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম  জানান, কারাখানাটির আটতলা ভবনের সপ্তমতলা থেকে নিচে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানয় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে তদন্ত অব্যাহত থাকায় শ্রমিক মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ।  অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেআই