নড়াইলে ভূমি দুস্যুর হাত থেকে নিজেদের বসতভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

শনিবার দুপুরে নড়াইল শহরের একটি কমিউনিটি সেন্টারে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনের ছোট ভাই মশিয়ার রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনের দাদা কালু শেখ ১৯৬৫ সালে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা মৌজায় ৬৫৭ ও ৬৫৮ নং দাগের ৫৬ শতক জমি কবলা দলিল মূলে ক্রয় করেন।

১৯৬৯ সালে কালু শেখ মৃত্যুবরণ করলে লোহাগড়ার গোপীনাথপুর গ্রামের ভূমিদুস্যু তফসিল উদ্দিন শেখের ছেলে শেখ মিজানুর রহমান জোরপূর্বক জমি দখল করে আসছেন।

বিভিন্ন সময় শহীদ মুক্তিযোদ্ধার পরিবার জমি দখলের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

কেননা, নানা রকমের ভয়ভীতিসহ হত্যার হুমকি দেয়া হয়েছে। এহেন পরিস্থিতিতে জমি উদ্ধারে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের ভূক্তভোগীরা।

হুমায়ুন/এসএম