বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। এর আগে সার্ক অন্তর্ভুক্ত ৭ রাষ্ট্র প্রধানকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠিয়েছেন মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইতিমধ্যেই সেই আমন্ত্রণ পৌঁছে গেছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব- নির্ধারিত জাপান সফরে থাকায় ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারবেন না। তবে প্রতিনিধি হিসেবে বাংলাদেশের পার্লামেন্টের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সোমবারের শপথ অনুষ্ঠানে যোগ দিবেন।
তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্কের কথা বিবেচনা করে বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়া এবং শ্রীলঙ্কার বিরোধী নেতা রনিল বীক্রমাসিংহেকে সোমবারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়া মোদির বিপুল জয়ের পরই তাকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন।
এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানের পরদিন প্রধানমন্ত্রী হিসেবে মোদি বিদেশী অতিথিদের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠকে মিলিত হবেন। প্রত্যেকের সঙ্গে এজন্য আধাঘণ্টা করে সময় রাখা হয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা হবে বলে মনে করা হচ্ছে। সোমবার শপথগ্রহণের পর বিদেশী অতিথিদের সম্মানে এক ভোজসভারও আয়োজন করা হয়েছে।
মোদির শপথ অনুষ্ঠানে প্রায় তিন হাজার দেশী বিদেশী অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন, সালমান খান, বিবেক ওবেরয় এবং দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্তকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে খালেদা জিয়াকে ভারতের প্রধানমন্ত্রীর শপথে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ্ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতীয় দূতাবাস থেকে আমন্ত্রণের বিষয়ে আমাদের এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান এ বিষয়ে বলেন, এ ধরনের খবর ভারত থেকে কয়েকজন আমাকে জানিয়েছে। তবে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে কিছু জানানো হয়নি।
[b]ঢাকা, ২৪মে(টাইমনিউজবিডি.কম) //এএইচ
[/b]
জাতীয়
খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানাচ্ছেন নরেন্দ্র মোদি
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। এর আগে সার্ক অন্তর্ভুক্ত ৭ রাষ্ট্র প্রধানকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠিয়েছেন মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইতিমধ্যেই সেই





