ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহম্মেদ মিলনকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর দায়ে মিলনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোট দুইটি মামলায় তাকে সাত হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া তিন কাউন্সিলর ও এক সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীকে তিন হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানকৃত কাউন্সিলর প্রার্থীরা হলেন- মেহেবুবু হাসান, মোহাম্মদ মোহন, নাসির আহম্মদ খান ও সৈয়দা রোকসানা ইসলাম চামেলী।
জেএ





