কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁপাইগাছী মাঠ থেকে সাবু (১৭) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের স্বপন আলীর ছেলে।
মিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মহিবুল ইসলাম জানান, চাঁপাইগাছী মাঠে ওই কিশোরের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা গলায় ফাঁশ দিয়ে ওই কিশোরকে হত্যা করে মৃতদেহ মাঠে ফেলে রেখে যায়।
কেএইচ





