বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পানিবন্দি মানুষের মধ্যে জ্বর, সর্দি, কাশি, আমাশয়, ডায়রিয়া ও নানা ধরনের চর্মরোগ দেখা দেওয়ায় বন্যা দুর্গত এলাকায় ১৪টি অস্থায়ী চিকিৎসা সেবা কেন্দ্র খোলা হয়েছে।

এর মধ্যে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নে একটি, কামালপুরে দু’টি, কুতুবপুরে দু’টি, কাজলায় একটি, কর্নিবাড়ীতে একটি, বোহাইলে একটি, চালুয়াবাড়ীতে একটি, হাটশেরপুরে একটি, নারচীতে একটি, ভেলাবাড়ীতে একটি, সারিয়াকান্দি সদরে একটি ও ফুলবাড়ীতে একটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে।

সোমবার সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র মজুমদার জানান, অস্থায়ী এসব চিকিৎসা সেবা কেন্দ্র থেকে বন্যা দুর্গত ১২টি ইউনিয়নের মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া তাদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ