মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৩০ কর্মী-সমর্থককে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সদর থানা ৮জন, গাংনী থানা ১৬ জন ও মুজিবনগর থানার অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজন জামায়াতকর্মী এবং বাকিরা বিএনপিকর্মী-সমর্থক।

আটককৃতদের মধ্যে কয়েকজনের নামে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ৩০ জনকেই আদালতের সোপর্দ করা হবে।

জেএ