টঙ্গীর মধুমিতা এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। রোববার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী ফাঁড়ির এসআই দেলোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন মধুমিতা এলাকায় আসলে লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জেড