সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় গাজীপুরে ভোটার তালিকা হালনাগাদ ও স্মার্ট কার্ড প্রদানের কার্যক্রম চলছে।

ইতোমধ্যে চারটি উপজেলায় বসবাসরত অদিবাসির ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। ২০১৬ সালে বর্তমানে তৈরী ভোটার তালিকা অনুযায়ী নাগরিকদের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হবে। চলতি মাসের ১০ তারিখ পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ।

রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় এ কথা বলা হয়।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ