মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, ৪৭তম বিসিএস আবেদনের সময়সীমা ছিল ৩০শে জানুয়ারি পর্যন্ত।

পিএসসি জানায়, ৪৭ বিসিএস আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই তারিখের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২রা মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসএমএস’র মাধ্যমে ফি জমা দেয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এফএইচ