পঞ্চগড় থেকে আরো ১ হাজার মেট্রিক টন চাল নেপাল পাঠানো হয়েছে। আজ বুধবার ৪০টি গাড়িতে করে এই চাল নেপাল নিয়ে যাওয়া হয়।

এর আগে মঙ্গলবার ১৫টি গাড়িতে ৩শ’ ৭৫ মেট্রিক টন চাল বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে পাঠানো হয়।

পঞ্চগড় জেলা প্রশাসক মো. সালেহ উদ্দিন আজ বাসস’কে এ তথ্য জানান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১০ হাজার মেট্্িরক টন চাল সংগ্রহ করে ভ‚মিকম্পে ক্ষতিগ্রস্থ নেপালের জনগণের জন্য পাঠানো হবে। এর অংশ জিসেবে গত দুইদিনে পাঠানো হলো মোট ১ হাজার ৩শ ৭৫ মেট্টিক টন চাল।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ নেপালের জনগণের সহায়তার জন্য বাংলাদেশ থেকে ১০ হাজার মেট্রিক টন চাল পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএইচ