সোমবার টেকুতে অবস্থিত কাঠমাণ্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের একটি দল থামেল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশের তথ্যমতে, বৈধ অনুমতি ছাড়া বিদেশি নাগরিকদের বসবাসের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেল ঢাকা এক্সপ্রেস, হোটেল দে ভেদা ও হোটেল আল রহমানসহ কয়েকটি স্থানে তল্লাশি চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফাহিমা আক্তার হাসান (৪৬), মাহমুদ (৪৮), মাহবুব হাসান (৪৫), রেপন মাহমুদ (৪৯), এমডি কেরামত আলি খান (৩০), সাহিদুর রহমান (৩০), এমডি খলিলুর রহমান (৫০), আরিফুর রহমান (২৮), এমডি মারুফ মৃধা (৪২) এবং মোহাম্মদ হানিফ মিয়া (৬৪)।
পুলিশ জানিয়েছে, আটক ১০ বাংলাদেশি কাঠমাণ্ডু মেট্রোপলিটন সিটি-২৬-এর থামেল এলাকায় বসবাস করছিলেন।
পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য তাদের কালিকাস্থানের অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কাঠমাণ্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস।
সূত্র: নেপাল নিউজ
এস
