নোয়াখালীতে শোক র‌্যালি ও প্রতিবাদ সভা করেছে  জেলা অটোরিকশা শ্রমিকলীগ।  জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি হাজী ইউসুফ আলী সেলিমের খুনিদের ফাঁসির দাবিতে এ প্রতিবাদ সভা করা হয় বলে জানা যায়।

বুধবার বিকেল ৪টার দিকে জেলা শহর মাইজদীর পুরাতন বাসস্ট্যান্ডে শোক র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা অটোরিকশা শ্রমিকলীগের সহ-সভাপতি রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সদস্য ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাবু ইমন ভট্ট, শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফ উদ্দিন সোহান, নোয়াখালী এপেক্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবু ছায়েদ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তরা হাজী ইউসুফ আলী সেলিমের খুনিদের ফাঁসির দাবি জানিয়ে বলেন- খুনিদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর না পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

গত ২৭ জুলাই হাজী ইউসুফ আলী সেলিমকে সদর উপজেলা চরমটুয়া ইউনিয়নের মহতাপুর গ্রামে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ