যশোরের বেনাপোলে চাঁদার দাবিতে বলফিল্ডে বৈশাখি মেলায় বোমা হামলা চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি সুইটকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে বেনাপোল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে।
সুইট বেনাপোল পৌর এলাকার দিঘিরপাড় গ্রামের কবির হোসেনের ছেলে। সোমবার দুপুরে সুইটকে যশোর আদালতে সোপর্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন, হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি সুইট বেনাপোল বাজার এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়।
ওসি জানান, তার বিরুদ্ধে হত্যা ছাড়াও অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির বেশ কয়েকটি মামলা রয়েছে। সে একজন চিহ্নিত সন্ত্রাসী। তাকে সোমবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়।
ওএফ





