নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দেলপাড়া থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৪০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে শুক্রবার রাত ৯টার দিকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে দেলপাড়া এলাকার লিংক রোডের পাশে অবস্থিত ফিরোজ পেট্রল পাম্পের কাছ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের পরণে সবুজ-হলুদ রঙের ছাপা শার্ট ও প্যান্ট ছিল। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। নিহতের পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





