সাতক্ষীরায় বড় ভাই মোকাব্বের হোসেনের ছোড়া গুলি পায়ে বিদ্ধ হয়েছে আহত হয়েছেন ছোট ভাই মোস্তাফিজুর রহমান (৪৫)।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোকাব্বের হোসেনের বড় ছেলে বাহারুল হোসেন মাদকাসক্ত। সকালে বাহারুল নিজেদের মোটরসাইকেল নিয়ে বাইরে যেতে চাইলে তার পিতা তাকে নিষেধ করেন।
এসময় বাহারুল নিষেধ অমান্য করে বাইরে যেতে উদ্ধত হলে মোকাব্বের হোসেন বাড়িতে থাকা এয়ার গান দিয়ে পানচার করে দিতে মোটরসাইকেলের টায়ার লক্ষ করে গুলি করেন।
কিন্তু গুলিটি লক্ষ্য ভ্রষ্ট হয়ে পাশে থাকা তার ছোট ভাই মোস্তাফিজুরের পায়ে বিদ্ধ হয়। তাৎক্ষণিক তাকে আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





