গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় জাহিদ মিয়া (২০) নামে অটোরিকশার যাত্রী এক যুবক নিহত হয়েছেন। এসময় চালকসহ আরও ৬ জন আহত হয়েছেন।

বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে গোবিন্দগঞ্জ থেকে ব্যাটারি চালিত যাত্রীবাহী একটি অটোরিকশা কালিতলা বাজারের দিকে যাচ্ছিল। পথে কালিতলা এলাকায় একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার ৬ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মজিদুল ইসলাম জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি