চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফের অপসারণের দাবিতে রোববার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা ওষুধ ফার্মেসীর ব্যবায়ীরা ধর্মঘটের ডাক দেয়।

ব্যবসায়ীরা জানান, ডা. আব্দুল লতিফকে যতদিন কর্তৃপক্ষ প্রত্যাহার না করবে ততদিন ক্রমান্নয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি চলতে থাকবে।

চিৎলা বাজারের ওষুধ ব্যবসায়ী মশিউর রহমান বলেন, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেয়ার পর থেকে এখানে ব্যাপক অনিয়ম শুরু হয়। সেই সঙ্গে চলে নারীবাজী। এরই প্রতিবাদ করতে গিয়ে হাসানুজ্জামান শাহীনসহ ২২ জনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা করে ডা.আব্দুল লতিফ। 

এই মামলা প্রত্যাহার ও ডা. আব্দুল লতিফের অপসারণের দাবিতে ওষুধ ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করে।  ডাক্তার প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ