মাগুরার শ্রীপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুন) সকালে এই প্রীতি ফুটবল ম্যাচে অংশ গ্রহন করেন মাগুরার ঐতিহ্যবাহী শ্রীপুর সরকারি কলেজ নিউ মার্কেট একাদশ বনাম ফাতেমা সিরাজ সুপার মার্কেট একাদশ।
১ ঘন্টা ব্যাপী চরম উত্তেজনাপূর্ণ এ খেলায় ২ - ২ গোলে অমিমাংসিত থেকে গেলে পরবর্তীতে ট্রাইবেকারে শ্রীপুর সরকারি কলেজ একাদশ ৩-২ গোলে ফাতেমা সিরাজ সুপার মার্কেট একাদশকে পরাজিত করে চাম্পিয়ন হয়।
উত্তেজনাপূর্ণ এ খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী শ্রীপুর বাজার কমিটির সেক্রেটারি খলিফা মিজানুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মো: সাইফুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সৌরভ বস্ত্রালয়ের সত্বাধিকারী মো: আকরাম হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও কবি কাজী কাদের নেওয়াজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ মো: আব্দুল্লাহ, সাংবাদিক আব্দুর রশিদসহ আরো অনেকে।
খেলা পরিচালনা করেন শ্রীপুর ক্রীড়া সংস্থার রেফারি মো: শরিফুল ইসলাম।
স্বাস্থ্যবিধি মেনে শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে আগত নানা বয়সী দর্শকেরা শ্বাসরুদ্ধকর এ প্রীতি ফুটবল খেলা উপভোগ করেন।
সাইফুল্লাহ/এমবি





