করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি থাকায় বাংলাদেশ থেকে জরুরি ভিত্তিতে ১১০ শিক্ষার্থীকে নিজ দেশে ফেরত নিয়েছে আফগানিস্তান।
শনিবার (০৬ জুন) সকাল সাড়ে ৮ টায় চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন চট্টগ্রামস্থ আন্তর্জাতিক মান সম্পন্ন বিদ্যাপীঠ ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন’র ১১০ জন আফগান শিক্ষার্থী।
বাংলাদেশে অবস্থানরত আফগানিস্তানের দূতাবাস থেকে সরাসরি তদারকির মাধ্যমে তাদের এই ফিরে যাওয়া কার্যক্রম পরিচালনা করা হয়। বিমান বন্দরে আফগান দূতাবাসের সহকারী ওয়াইস রেজা উপস্থিত ছিলেন।
বিদায় দিতে গিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এর কর্তব্যরত কান্ট্রি কোর্ডিনেটর ও প্রধান সমন্বয়ক জুমানা আবুওয়ালা বলেন, আমরা বরাবরই নিরূপায় হয়ে আমাদের প্রিয় ছাত্রীদেরকে পড়াশোনার মাঝখানেই বিরতি দিয়ে নিজ নিজ দেশে ফিরিয়ে দিচ্ছি। বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের ভয়ে সকল প্রকার ঝুঁকি এড়াতে তাদের স্ব-স্ব দেশে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারও তাদের ফিরিয়ে আনবো। তবে অবশিষ্ট পাঠ্যক্রম অনলাইনে পরিচালনা করবো ক্যাম্পাস থেকে, আশা করছি এই মহামারি সহসা উত্তরণ হবে।
এমবি





