রংপুরে এক ব্যবসায়ীর গাড়িতে কিছু মাদক রাখে সশস্ত্র দুর্বৃত্তরা। পরে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ডিজিটাল পদ্ধতিতে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে রংপুর নগরীর নিউক্রস রোডে এ ছিনতাইয়ের শিকার হন নারায়ণগঞ্জের ওই ব্যবসায়ী, গাড়ি নিয়ে নিউক্রস এলাকা দিয়ে যাওয়ার সময় ওই ব্যবসায়ীর গতিরোধ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত।

এসময় তিনি গাড়ির দরজা খুলে বাইরে এলে দুর্বৃত্তরা তার গাড়িতে ফেনসিডিলের বোতল রেখে তাকে মাদক বিক্রেতা বলে অভিযুক্ত করে মারপিট করে এবং পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর তার কাছে থাকা প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রংপুর প্রেসক্লাবের সামনে দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা জানান, যারা ছিনতাই করেছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।

ঘটনাস্থল পরিদর্শনে আসা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিয়ার জানান, এ ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ