চোর সন্দেহে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রোববার ভোর ৪টার দিকে যশোরের শার্শা উপজেলার হাড়িখালী জজুনাথপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। সাইফুল ওই গ্রামের কাওছারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শার্শার বাগআচড়া ফাঁড়ি পুলিশ জানায়, ভোরে পাশের বাড়িতে চুরির চেষ্টা করেন সাইফুল। টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে ধরে গণপিটুনি দেয়।

এতে গুরুতর আহত হন তিনি। সকালে তার স্বজনরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। খরব পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

শার্শার বাগআচড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বায়েজিদ হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআর