চট্টগ্রাম সরকারি কলেজ মসজিতে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মী সন্দেহে আটক ১৩ জনকে রোববার সন্ধ্যায় নগরীর চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

ওই দিন বিকালে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে সাত শিশু-কিশোরসহ ২০ জনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। তবে বয়স বিবেচনায় নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

আটক ১৩ জন হল, কাশেম, ইলিয়াছ, আব্দুল আলিম, হাবিব, বেলাল উদ্দিন, এনামুল হক, ইমরান, দিদার, মঈনউদ্দিন, মাহমুদুল হাসান, আরিফুল হাসান, মিনহাজ এবং শাহরিয়ার আহমেদ।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) বাবুল আক্তার বলেন, নগরীতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ছাত্রশিবিরের একদল নেতাকর্মী চট্টগ্রাম কলেজের শেরে বাংলা হোস্টেলে পরিকল্পনা বৈঠক করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে আমরা হোস্টেল ঘিরে অভিযান চালায়। এসময় কয়েকজন মসজিদের পেছনে মুয়াজ্জিনের থাকার রুমের উপরে টিনের চালে উঠে যায়। আমরা সেখানেও অভিযান চালিয়ে মোট ১৩ জনকে আটক করেছি।

এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে চট্টগ্রাম সরকারি কলেজ গিয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় নগর গোয়েন্দা পুলিশের চারটি টিম।

এআর