ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে বন্দরনগরী বেনাপোলে পহেলা বৈশাখের বর্ষবরণ উদযাপিত হয়েছে।

বেনাপোল পৌরসভার আয়োজনে সকালে বৈশাখীর মঙ্গল শোভাযাত্রায় স্কুল,কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সহস্রধীক মানুষ অংশ গ্রহন করেন।

এসময় দেশের প্রাচীনতম এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মুখে শোভা পায় বৈচিত্রময় মুখোশ। এছাড়া বাঙালীপনায় বিভিন্ন মনমুগ্ধকর সাজে নিজেদেরকে উপস্থাপন করে তারা। র‌্যালী শেষে বেনাপোল বলফিল্ড মাঠে শুরু হয় পান্তা খাওয়ার ধুমধাম অনুষ্ঠান। পরে পৌরসভার বলফিল্ড মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢল নামে।

এছাড়া স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যালয়ও সাজানো হয়েছিল নান্দনিকভাবে। কোনো কোনো সংগঠন রাস্তার ধারের দেয়ালে রঙের আঁচড়ে ফুটিয়ে তুলেছিল চিরায়ত বাংলার রূপ।

এদিকে উপজেলা পরিষদের আয়োজনে ও শার্শা বাজারে সকালে র‌্যালী ও পান্তা খাবারের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে চলছে বৈশাখী বরণ।

টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ