ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তার পরিচয় জানা যায়নি।

উপজেলার হিঙ্গেরপাড়া গ্রাম থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, সোমবার রাতের কোনো এক সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর