হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি শিশুকে অপহরণের পর হত্যার দায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হালিম উল্লাহ চৌধুরী এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়ারা হলেন- রাসেল ও জালাল।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ আদালত পরিদর্শক মো: আল আমীন এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এমবি





