জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনের সড়কে ট্রাকের ধাক্কায় এলেম হোসেন নামে স্থানীয় তালীমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে শহরের জয়পুরহাট-ধামুইরহাট, জয়পুরহাট-ঐতিহাসিক পাহাড়পুর-নওগাঁ সড়ক সকাল সাড়ে ৮টা থেকে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক ট্রাকসহ চালককে আটক করে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার গাড়িয়াকান্ত এলাকার সোহেল হোসেনের ছেলে তালীমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র এলেম হোসেন পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জেআই





