দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো: বদিউজ্জামান দেশবাসীকে দুর্নীতিবাজদের ঘৃণা করার অনুরোধ জানিয়েছে। কারণ দুর্নীতিবাজরা আইনের দৃষ্টিতে অপরাধী।
তিনি বলেন,আসুন ‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’। এ শ্লোগান এবছর পালিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫।
সোমবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫এর ষষ্ঠ দিনে ' দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইট উদ্বোধন করলেন দুদক চেয়ারম্যান মো: বদিউজ্জামান। দুদকের নতুন ওয়েব সাইট, www.acc. org. bd ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদক কমিশনার মো: সাহাবুদ্দিন চুপ্পু কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ,সচিব মো: মাকসুদুল হাসান খান, মহাপরিচালক ড. শামসুল আরেফিন, এওত প্রতিনিধি মিস্ কারিশমা, সিস্টেম এনালিস্ট রাজীব হাসান প্রমুখ।
দুদক চেয়ারম্যান বলেন, নতুন ওয়েবসাইটে ই-মেইল এর মাধ্যমে অভিযোগ পাঠানো যাবে। একই সঙ্গে ওই অভিযোগের বিরুদ্ধে দুদকের গৃহিত পদক্ষেপ এবং প্রয়োজনীয় তথ্য তাৎক্ষনিক জানা যাবে।
দুদক চেয়ারম্যান মো: বদিউজ্জামান বলেন, দুদক আজ থেকে নতুন যুগে পদার্পণ করলো। দুদকের কার্যাবলী জনগণের মাঝে সর্বোচ্চ স্বচ্ছভাবে প্রকাশের ব্যবস্থা হলো।
তিনি বলেন এ ওয়েবসাইটের মাধ্যমে দেশ-বিদেশের মানুষ দুদক সম্পর্কে যে কোনো তথ্য বাংলা ও ইংরেজী উভয় ভাষায়ই জানতে পারবে। ওয়েবসাইট তৈরিতে জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এওত এর সার্বিক সহযোগিতার জন্য তাদের প্রতি দুদক চেয়ারম্যান কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে নাম না প্রকাশের শর্তে দুদকের একাধিক কর্মকর্তা মন্তব্য করেন,' যারা দুর্নীতিবাজদের শেল্টার দেন এবং ক্ষমতাসিনদের চাপের মুখে যারা দুর্নীতিবাজদের দায়মুক্তি সনদ দেন তারাও তো আইনের দৃষ্টিতে অপরাধী'।
দুদকের ওই কর্মকর্তারা আরো জানান, প্রতিবছর দুদক চেয়ারম্যান,কমিশনার,ডিজিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করেন। কিন্তু ওই শপথ গ্রহণের পর সারা বছরই শপথ ভঙ্গ করতে থাকেন। শুধু দেশবাসী দুর্নীতিবাজদের ঘৃণা করলে কি হবে। দুদকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরও তো দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকা উচিত।
একে





