টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই প্রস্তাবিত হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) যোবাইদুল আলম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার পাকুল্লা এলাকার লৌহজং ফিলিং স্টেশনের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত ও ১০ জন আহত হয়। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা ৩০ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ