ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।
সোমবার দিবাগত রাতে উপজেলার লেশিয়ারা গ্রামে ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানাযায়, ১৫-২০ জনের এক দল ডাকাত চারটি বাড়িতে হানা দেয়। একপর্যায়ে বাড়ির বাসিন্দারা চিৎকার করেন। মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি ঘোষণা করা হয়। গ্রামবাসী জড়ো হলে ডাকাতদল পালানোর চেষ্টা করে। এ সময় সন্দেহভাজন দুই ডাকাত ধরা পড়েন। গণপিটুনিতে ঘটনাস্থলে তাঁরা নিহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তারা লাশ দুটি উদ্ধার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এআই
জাতীয়
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন।





