চট্টগ্রামের ইপিজেড মোড় এলাকায় যাত্রীবেশে উঠে শহরতলীর একটি যাত্রীবাহি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ৮টা ২০ মিনিটের দিকে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের হরতাল অবরোধ চলাকালে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইপিজেড থানার উপ পরিদর্শক মো. শামসুল ইসলাম বলেন, যাত্রীবেশে উঠে ১১নং রুটের একটি বাসের পেছনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দেখে যাত্রীরা তাৎক্ষণিক নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ কার্যালয়ের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া বলেন, আটটা ২০ মিনিটের দিকে গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ৮টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কেএইচ