চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের পাঁচ নম্বর জেটি গেইটের কাছে একটি হিউম্যান হলার নিয়ন্ত্রণ হারালে এই হতাহতের ঘটনা ঘটে।
বন্দর থানার উপপরিদর্শক সাজ্জাদ কামাল জানান, ভোর সাড়ে ছয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই জন হলেন, রকিব হোসেন (১৭) ও আমজাত হোসেন (৪০)।
মাসুম/এমএনজে





