রাজধানীর বারিধারায় প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেলের পেছনে থাকা শামীম (২২) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

নিহত শামীমের পিতার নাম আব্দুস সোবহান, বাড়ি বরগুনার আমতলী।

শনিবার রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। রাত ১ টায় তাকে ঢামেকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামা শফিকুল ইসলাম জানান, সে বরগুনা আলিয়া মাদ্রাসার ছাত্র।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ