জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবুল কাশেম ফজলুল হককে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করায় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে এক বিক্ষোভে এই কুশপুত্তলিকা দাহ করে জাসদ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ সময় মহানগর জাসদের সভাপতি ফারুখ অহাম্মেদ অর্থ সম্পাদক কুমারেশ রায়, জাসদ মহানগর ছাত্রলীগের সভাপতি ওসমান গনিসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা হানিফের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

এর আগে জাসদ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রেসক্লাব চত্বরে হরতালের সমর্থনে অবস্থানকারী গণজাগরণ মঞ্চের নেতা কর্মীর সঙ্গে হরতালের সমর্থনে মিছিল করে।

এমএইচ