ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার ( ৩১ মে ) বিকেলে উপজেলার গোপালপুর খামারের বাজার নামক স্থানে ময়মনসিংহগামী একটি ট্রাক ও তারাকান্দাগামী যাত্রীবাহী মাহেন্দ্রের সংঘর্ষে ঘটনাস্থলে ওই দুই নারী নিহত হন।
নিহতরা হলেন, তারাকান্দা উপজেলার ধলিরকন্দা গ্রামের হুমায়ন কবির আকন্দের স্ত্রী মমতাজ বেগম (৬০) ও আলমগীর হোসেন আকন্দের স্ত্রী রাশেদা খাতুন (৫০)।
আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে ভর্তি করা হয়েছে। থানার ওসি মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এমই





