রাজধানীর গ্রীনরোডের আমবাগান বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

বুধবার সকাল ৮ টার পর এ আগুন লাগার ঘটনা ঘটে।

ঢাকা ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতিকুল আলম জানান, সকালে আমতলী বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা বস্তির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিক ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এমবি